সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর | চ্যানেল খুলনা

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন কুয়েট-৮৮ ক্লাব-এর মধ্যে স্থায়ী এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৮ মে ) কুয়েটে অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, ‘কুয়েট-৮৮ ক্লাব’ এককালীন ৪১ লাখ ৫০ হাজার টাকা স্থায়ী তহবিল হিসেবে প্রদান করবে। এই মূল তহবিল ব্যাংক বা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে এবং সেখান থেকে অর্জিত বার্ষিক মুনাফা দিয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

প্রতি বছর কুয়েটের ১০ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় আসবেন। প্রতিজন শিক্ষার্থী বছরে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। বৃত্তির জন্য শিক্ষার্থীদের সিজিপিএ ৩.০০ থেকে ৪.০০-এর মধ্যে থাকতে হবে এবং আর্থিক অসচ্ছলতার প্রমাণ দাখিল করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হক খান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জি. এম. মাহফুজুর রহমান এবং কুয়েট-৮৮ ক্লাবের পক্ষে প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান খান, প্রকৌশলী মোঃ আশিক ইমতিয়াজ বারী, প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মঈনুল হোসেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কুয়েটের অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়ক হবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।