সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জামায়াতের যুববিভাগের ৩২ দলীয় ডে নাইট শর্ট পিস ক্রিকেটের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতের যুববিভাগের ৩২ দলীয় ডে নাইট শর্ট পিস ক্রিকেটের উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, খেলাধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক, মোবাইল, সন্ত্রাস এবং চাঁদাবাজসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকে। আজকের খেলার দর্শক দেখে আমি অভিভূত। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে, তবে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে একটি মহল।

তিনি বলেন, আমরা যারা সমাজের বিশৃঙ্খলা দূরে ঠেলে দিতে চাই, বৈষম্য দূর করতে চাই, আমরা এই খেলাকে ভালোবাসি। এই খেলার মাধ্যমে আমরা চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি গঠন করবো, এর মধ্যদিয়ে আমরা আমাদের সকল বৈষম্য ভুলে গিয়ে সুন্দর একটি সমাজ গঠন করবো। যেখানে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-চিকিৎসার পরে আমাদের সংস্কৃতি জড়িত, এই সংস্কৃতির মাধ্যমে একটি জাতির পরিবর্তন আসে, আমরা খেলাধুলার সংস্কৃতিকে কাজে লাগিয়ে আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবো। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৩২ দলীয় ডে নাইট শর্ট পিস ক্রিকেটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খালিশপুর থানা যুব বিভাগের সভাপতি মো. মানজারুল ইসলামের সভাপতিত্বে ও মো. লোকমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারী, মহানগরীর শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে খালিশপুর থানা সহকারী সেক্রেটারি আব্দুল জলিল হিমেল, আব্দুস সালাম, নাসিম মোল্লা, জসীম মোল্লা, শামীম মোল্লা, মনির হোসাইন, সৌরভ, আজিজুল, সানী, ডা. আলমগীর, আবদুল্লাহ, ইমরান, টিপু, আবদুল্লাহ আল ফয়সাল, সাগর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আজকের যুবসমাজ যখন নষ্টের পথে, যখন চাঁদাবাজি, সন্ত্রাসী-মাদক নিয়ে তারা ব্যস্ত, তখন সেই দিক থেকে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য যব বিভাগকে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।