সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তাবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।

খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।