সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট | চ্যানেল খুলনা

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

‎বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী এক বছর এই কমিটি জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

‎নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাব্বির রহমান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসেন মুন্না এবং সহ-সভাপতি হিসেবে এস. এম. ফারদিন আহমেদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ রাকিব হাসান দায়িত্ব পালন করবেন।

‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ. এম. তানিমুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা, মোঃ রবিউল ইসলাম রবি ও এস এম মেহেদী; সাংগঠনিক সম্পাদক জুবায়েত শেখ সম্রাট। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু বকর সিদ্দিক (অভি), সালেহীন চৌধুরী সিফাত, ইব্রাহিম হাওলাদার ও আলামিন হোসেন।

‎দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবির শেখ এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ. এম. নাঈম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ মেহেদী তরফদার এবং সহ-অর্থ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

‎এছাড়া রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে মোছাঃ মৌসুমী খাতুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রিফাত খাঁন এবং সহ-সম্পাদক হিসেবে নাইমুর রহমান দায়িত্ব পেয়েছেন।

‎নবগঠিত কমিটির সভাপতি সাব্বির রহমান শুভ বলেন, “দায়িত্বশীল ও গণমুখী ছাত্র রাজনীতি গড়ে তুলতে আমরা কাজ করবো।জুলাই গণঅভ্যুত্থানর আকাঙ্খা ধারণ করে ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাবে।

‎সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।