সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কাশবন থেকে যুবতীর লাশ উদ্ধারে উদ্বেগ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের | চ্যানেল খুলনা

খুলনায় কাশবন থেকে যুবতীর লাশ উদ্ধারে উদ্বেগ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

খুলনা মহানগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকায় কাশবন থেকে ০৪ জুলাই দুপুরে স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত তরুণী বগুড়া সদরের ১২ নং ওয়ার্ডের চক ফরিদ গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তরুণীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ন্যাক্কারজনক এই ঘটনায় উদ্বেগ ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে আইনী সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ ও আলহাজ¦ এ কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম ও শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলুসহ মোঃ রুকুনুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, ইনামুল হক সবুজ, হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ মনির হোসেন, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মোঃ হুমায়ুন কবির, মোঃ আফতাব উদ্দীন, মোঃ সরোয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ্বাস, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, মোঃ ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, মোঃ লিটন হোসেন ও ফিরোজ আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।