সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরের খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম শেখ সোহেল (৪৫)। তিনি মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫মিনিটে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।