সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ | চ্যানেল খুলনা

তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

তেরখাদায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও জামায়াত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা,কমরুল শেখ (৩২), হুমায়ুন মূল্যা, সাদী শেখ,সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা আহত হন। আহতরা বিএনপির সমর্থক বলে জানা যায়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে আমরা পৌঁছেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসার জন্য খুলনায় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।