সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা | চ্যানেল খুলনা

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

খুলনার তেরখাদায় গভীর রাতে খামারের তালা ভেঙে চারটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার রাতে তেরখাদার ইখড়ি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় খামারের মালিক চাঁন মিয়া শেখ তেরখাদা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগেও গ্রামের আশেপাশে একইভাবে গরু চুরির ঘটনা ঘটেছে।

এদিকে একের পর এক গরু চুরির ঘটনায় খামারীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। অনেকে রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।

ভূক্তভোগী চাঁন মিয়া শেখ জানান, সংঘবদ্ধ চোর চক্রটি গাড়িতে করে এসে খামারের দরজার তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে। এর মধ্যে একটি বাছুরসহ ফ্রিজিয়ান জাতের গাভী। এটি প্রতিদিন ৭-৮ কেজি করে দুধ দেয়। তিনি বলেন সোমবার রাতে তিনি বাছুরসহ গরুগুলোকে আলাদাভাবে বেধে রেখে খামারে দরজায় তালা দিয়ে বাড়িতে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে খামারে এসে দরজা তালা ভাঙা দেখতে পান। গরুগুলো খুবই মোটাতাজা, যা দুয়েকজনের পক্ষে নেওয়া সম্ভব নয়। কমপক্ষে ৭-৮ জন খামারের তালা ভেঙে গরুগুলোকে নিয়ে গেছে। এগুলোর দাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েন অসহায় খামারী।

ভূক্তভোগীরা চুরি হওয়া গরুগুলো উদ্ধার, গরু চুরি বন্ধে বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল জোরদারের দাবি জানিয়েছেন।

তেরখাদা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। গরু চুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।