সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনাবাসী গেল ১৫ বছরে এসব খাতের লুটপাটের শ্বেতপত্র দেখতে চায় | চ্যানেল খুলনা

খুলনাবাসী গেল ১৫ বছরে এসব খাতের লুটপাটের শ্বেতপত্র দেখতে চায়

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনা মহানগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ২২টি খাল দখলমুক্ত ও সংস্কার না করা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং জলাধার ভরাট হয়ে যাওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি খুলনাবাসী এখন গেল ১৫ বছরে খাল খনন, ড্রেন নির্মাণ ও পরিষ্কার এবং বর্জ্য অপসারণ খাতে লুটপাটের শে^তপত্র দেখতে চায়। ভোটাধিকার থাকলে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকে; তাহলে লুটপাট করলে জনগণই তাকে লাল কার্ড দেখাতে পারে। আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীদের তো দূরের স্থানীয় জনপ্রতিনিধিদেরও জনগণের প্রতি নূ্যূনতম জবাবদিহিতা ও দায়বদ্ধতা ছিল না। সে কারণে সীমাহীন লুটপাটে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা এখন পলাতক।

গতকাল বুধবার দুপুরে নগরীর ৩১নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সামনে এসব কথা বলেন তিনি।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আমিন আহমেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান মঞ্জু, কামরুজ্জামান টুকু, জাকির হোসেন, গোলজার হোসেন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইয়াকুব আলী, জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন মন্টু, নাজমুল হাসান নাসিম, কাজী সান্টু ও রাকিবুল ইসলাম মতি প্রমুখ। এ সময়ে জলাবদ্ধ এলাকার পানি দ্রুত অপসারণের নানান বিষয়ে স্থানীয়দের সাথে পরামর্শ করেন বিএনপি নেতা এড. শফিকুল আলম মনা। পরে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এর আগে, বুধবার সকালে নগরীর ২২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। এসময়ে তিনি বলেন, জনগনের ভোটে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকল প্রকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগড়ায় পৌঁছে দেয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল­াহ্।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।