সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নগর ইসলামী আন্দোলনের | চ্যানেল খুলনা

খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নগর ইসলামী আন্দোলনের

খুলনাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এ সংকটকালে মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদুল ফিতরের এবারকার আয়োজনে আমাদের করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে।

রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এ ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে ঘরে থাকব।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন ও শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবো। করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমরা নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখবো এবং দেশ ও জাতির কল্যাণে নাগরিক দায়িত্ব পালন করবো।

এ ঈদে আমরা সবাই মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করবো- দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সবার সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা।

নিয়মের বেড়াজালেও ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দের

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।