সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ফের গ্রেফতার : কেএমপি | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ফের গ্রেফতার : কেএমপি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টায় নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা মেট্রোপলিটনের সহকারি পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত ইউসুফ হাওলাদার নগরীর খালিশপুর থানার আলমনগরের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশ কর্তৃক মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি ইউসুফ হাওলাদারের বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাতে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি পুলিশ হেফাজত হতে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার খালিশপুর থানা পুলিশের অভিযানে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।