সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিল আজ ১৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় শিক্ষক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় নিজেদের মধ্যে সম্প্রীতি, শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। সবসময় আমরা যেনো নিজেদের মধ্যে পারস্পরিক কল্যাণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি। তিনি আরও বলেন, শিক্ষক সমিতি বছরে কোনো এক উপলক্ষে একবার ফ্যামিলি ডে পালন করতে পারে যেখানে সপরিবারে সবাই উপস্থিত হতে পারে। এর ফলে নিজেদের মধ্যে পরিচিতি বাড়ে ও বন্ধন জোরদার হয়। তিনি ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। ইফতার পূর্বে সবাইকে স্বাগত জানান সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ সমিতির নির্বাহী কমিটির এবং সাধারণ সদস্য শিক্ষকবৃন্দ ইফতারে শরিক হন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যাললেয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।