সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি একাডেমিক ভবন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট ৭ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৮.৫ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দল এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।