সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি’র ভিসি’কে শুভেচ্ছা জানিয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

খুবি’র ভিসি’কে শুভেচ্ছা জানিয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ হোসেনকে রবিবার সকাল পৌনে ১১টায় ভিসি কার্যালয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-ছাত্র সম্পর্ক এবং সম্প্র্র্রতি উদ্ভুত তিন শিক্ষকের বহিষ্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য ও খুলনার সাবেক পৌর সভার চেয়ারম্যান অ্যাড. মোঃ এনায়েত আলী, খুবি’র সিনেট সদস্য, বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা নাগরিক সমাজ-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বিভাগীয় সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।