সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।
এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাজু রায়সহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। ঘুড়ি উৎসবের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।