সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে আইকিউএসির উদ্যোগে বিএসি’র স্ট্যান্ডার্ড-৩ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে আইকিউএসির উদ্যোগে বিএসি’র স্ট্যান্ডার্ড-৩ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৩: ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি এন্ড ট্রান্সপারেন্সি’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। ফ্যাসিলিটেটরবৃন্দ প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের কাঠামো, বিভিন্ন ধাপ এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন। তারা ‘স্ট্যান্ডার্ড ৩’-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানিক সততা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নৈতিকতা বজায় রাখার উপায় ও কৌশলসমূহ আলোচনা করেন।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৩: ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি এন্ড ট্রান্সপারেন্সি’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।