সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুনি হাসিনার ফাসির দাবিতে খুলনা মহানগর যুবদলের বিক্ষোভ কর্মসূচি করেন নাজমুল হুদা চৌধুরী সাগর | চ্যানেল খুলনা

খুনি হাসিনার ফাসির দাবিতে খুলনা মহানগর যুবদলের বিক্ষোভ কর্মসূচি করেন নাজমুল হুদা চৌধুরী সাগর

সাড়ে ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মী গুম-খুন-জখম, ২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসার ছাত্রদেরকে পৈশাচিক কায়দায় গণহত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসির দাবিতে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে যুবদল। খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে গতকাল শনিবার বিকেল ৪টায় যুবদলের কয়েক হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর ডাকবাংলা ফেরীঘাট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মেহেদী মাসুদ সেন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

যুবদল নেতা রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় প্রধান বক্তা তার বক্তব্যে খুনি হাসিনাকে গ্রেফতারপূর্বক দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের উপযুক্ত সকলকে সরকারি চাকরি ও আহতদের উপযুক্ত চিকিৎসা ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান; অনতিবিলম্বে বন্যার্তদের পাশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বন্যার্তদের সাহায্যার্থে মহানগরের যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের জন্য গঠিত কমিটির কাছে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার অনুরোধ জানান।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের আশুরোগ মুক্তি কামনা, বন্যার্তদের বন্যা হতে পরিত্রাণ ও তাদের উপর রহমতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি সাকির হোসেন, শফিকুল ইসলাম খোকন, মফিজুর রহমান মুক্ত, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন, জয়নুল আবেদীন সাগর, এবিএম জাকির হোসেন, খান ইমরান আহমেদ, সালাউদ্দীন মোল্লা বুলবুল, গাজী সালাউদ্দীন, নাজমুল হাসান নাসিম, জাকির মুন্সী, আমিন হোসেন মিঠু, আরমান হোসেন রুপম, তাওহীদ ফেরদৌস, ইমরান হোসেন মোল্লা, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহীন, মাহাবুবুর রহমান, জসিম উদ্দিন ডেভিড, হানিফ মাহামুদ, মাহাবুবুর রহমান মাহাবুব, মেহেদী হাসান বাপ্পি, নুর ইসলাম নুরু, গোলাম জুলকার নাইন, আলমগীর হোসেন, মিজানুর রহমান বাবু, রাজিব তালুকদার, আলম খান, শাওন শরীফ, সোহেল রানা, শরিফুল ইসলাম বাদল, শরিফুল ইসলাম অসীম, ইয়ারুল সবুজ, আতিয়ার রহমান, হাসান আলী বাবু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শান্ত, রুবেল জমাদ্দার, আতিয়ার রহমান বাবু, ফারুক খান, আল-আমিন শেখ, মহিউদ্দিন দোলন, তৌহিদুর রহমান, বিল্লাল হোসেন, রুহুল আমিন, আশরাফুল ইসলাম সেতু, আব্দুল আলিম, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান মুন্না, রাজু আহমেদ, হুমায়ুন কবির পলাশ, শেখ ফিরোজ, সাহারুজ্জামান মুকুল, আশিকুর সেলিম, নজরুল ইসলাম সবুজ, কেএম আলাউদ্দিন, ইয়াকুব পাটোয়ারি, জাকির হোসেন, মোঃ তৌহিদ, আল-আমিন দেওয়ান, লিটন হাওলাদার লিটু, মাসুদ পারভেজ তুষার, গোলাম সারোয়ার সরো, নাজিম হাওলাদার, আরমান সেন্টু, মো নয়ন, মিরাজ ঢালী, রবিউল ইসলাম রবি, রাফিউল ইসলাম, সাইফুল ইসলাম, এইচএম জুলহাস, বাবুল তালুকদার, ফেরদাউস মাতুব্বর, শেখ রিপন, আঃ হালিম, মোঃ আবদুল্লাহ, মোঃ জালাল, রনি, মোঃ মিলন, আলী, রাসেল, রহিম, রাজু, বাবুল ও মানিক প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।