সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার বাসাতেই ৯জন করোনা রোগী! | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার বাসাতেই ৯জন করোনা রোগী!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পর এবার জানা গেল তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমাসহ বাসভবনের ৯জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তবে দুই একজনের মধ্যে করোনার উপসর্গ থাকলেও সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন।

রবিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের বাসভবনে খালেদা জিয়াকে দেখতে এসে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

তিনি বলেন, খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

ডা. মামুন বলেন, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন। তবে পরবর্তী কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের ব্যবস্থা করে রাখা হয়েছে।

বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় চেয়ারপারসন খলেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় সব মিলিয়ে ২২ জন স্টাফ রয়েছেন। এর মধ্যে ৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে গাড়িচালক জালাল, বাবুর্চি রতন, গৃহপরিচিকা ফাতেমা, রুপা ও স্টাফ খায়েরসহ অন্যরা।’

এর আগে রবিবার বিকালে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া করোনা পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তার আরও আগে রবিবার(১১ এপ্রিল) সকালে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে তাদের কাছে রিপোর্টের কাগজপত্র আছে বলে জানানো হয়।

তবে খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে করোনা আক্রান্তের বিষয়ে কিছু বলছিল না। এমনকি শনিবার (১০ এপ্রিল) খালেদার করোনার নমুনা নেয়ার খবর ছড়িয়ে পড়লে তা নাকচ করে দেয় তার প্রেস উইং।

ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, করোনা পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা নেননি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।