সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয় : বকুল | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয় : বকুল

দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে খালেদা জিয়া যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান এবং তার অভাবনীয় নেতৃত্বের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার দৌলতপুর মহিলা মুহসিন কলেজে খালিশপুর, দৌলতপুর এবং খানাজাহান আলী এলাকায় বসবাসরত নড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল তার বক্তব্যে আরও উলে­খ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি বা রাজনৈতিক শূন্যতা দেশের জাতীয়তাবাদী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জনমানুষের প্রতি তার যে ভালোবাসা ছিল, তা আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। দল ও দেশের ক্রান্তিলগ্নে তার অভাব প্রতিটি পদক্ষেপে অনুভূত হচ্ছে বলেও তিনি স্মরণ করেন।

খুলনা চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আবুল কালাম সামছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে নগরীর খালিশপুরস্থ ৯নং ওয়ার্ড কাজী পাড়ার সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত অপর দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন রকিবুল ইসলাম বকুল।

সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী ফেরদৌস হোসেন, সরদার আজিজুর রহমান, কাজী আব্দুস সালাম, অধ্যাপক মিলন, অধ্যাপক ফজলে ইলাহী, শেখ শামীম, শেখ মুজিবুর রহমান ও ডাঃ আরিফ ইফতেখার।

উভয় দোয়ায় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।