সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে সাবেক ছাত্রলীগ নেতা কাজলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খালিশপুরে সাবেক ছাত্রলীগ নেতা কাজলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডে ঈদুল আযহা উপলক্ষে সকল ইমাম, মোয়াজ্জেন, খাদেন, ইজিবাইক চালক, রিকশা চালক, প্রতিবন্ধী ও দুস্থ অসহায় ৫শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রলীগ নেতা ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম কাজল।

সোমবার (২০শে জুলাই) সকাল ৯টায় খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের রাসেল স্মৃতি সংসদ ক্লাবে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার বিতরণ কালে আবুল কালাম কাজল বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে গত রোজার ঈদে ৭শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় এবার ইমাম, মোয়াজ্জেন, খাদেম, ইজিবাইক চালক, রিকশা চালক, প্রতিবন্ধী ও দুস্থ অসহায় ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার লক্ষ্যে ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, বাংলাদেশের উন্নয়নের লক্ষে, এই করোনা ক্লান্তিলগ্নে আমি যেমন এগিয়ে এসেছি আপনারাও এগিয়ে আসুন। অসহায় মানুষের পাশে থাকুন। এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। মাক্স পরিধান করবেন, সাবধানে থাকবেন।

এই খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি, এ কে এম সানাউল্লাহ নান্নু ও শুভ উদ্বোধন করেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, এছাড়া আরও উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মোসাঃ পারভিন আক্তার কাউন্সিলর সংরক্ষিত আসন ৪, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান, শাহানা পারভীন, মোঃ হুমায়ুন কবির খান, শেখ মোহাম্মদ ইব্রাহিম , মোঃ আব্দুর রাজ্জাক খান, আলম খানসহ আরো অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।