সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা | চ্যানেল খুলনা

খালিশপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার পূর্ণ শারিরিক সুস্থতা কামনায় খুলনার খালিশপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুবফ্রন্টের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে নগরীর খালিশপুরের পালপাড়া সার্বজনীন মন্দির প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট খুলনা মহানগর শাখার সভাপতি সত্যানন্দ দত্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমিত মল্লিকের পরিচালনায় প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শাখার সাধারণ সম্পাদক সরজিৎ ঘোষ দেবেন, তুষার পাল, রাজা রায়, ভিক্টর রায়, বীরেশ্বর মন্ডল, প্রশান্ত দাস, চার্জ প্রসেনজিৎ, আকাশ, রাধা রানি, সোনালী দাস, টুম্পা সাহা, সবুজ মন্ডল, সুচিত্রা পাল ও নয়ন প্রমুখ।
যুক্তরাজ্য থেকে প্রকাশিত

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।