সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খান জাহান আলী থানায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ | চ্যানেল খুলনা

খান জাহান আলী থানায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খান জাহান আলী থানা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন হোসেনের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইউসুফ ফকির।

খান জাহান আলী থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আল ইমরান শেখ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানার সাবেক সভাপতি ও জেলার সাবেক সভাপতি এবং জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আশরাফুল আলম, থানার সাবেক সভাপতি ও জেলা সাবেক অফিস সম্পাদক মোরসালিন গাজী, থানার সাবেক সেক্রেটারি ও জেলা জামায়াতের সহকারী অফিস সেক্রেটারি আলমগীর হোসেন, ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার দাওয়া সম্পাদক মমিনুল ইসলাম, থানার সাবেক সভাপতি ও জেলা এইচআরডি সম্পাদক হাঃ মাসুদুর রহমান প্রমুখ।

অতিথিবৃন্দ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো তুলে ধরে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।