সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খাদেম হিসেবে আমরণ ১৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান কাউন্সিলর আনিস বিশ্বাস | চ্যানেল খুলনা

খাদেম হিসেবে আমরণ ১৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান কাউন্সিলর আনিস বিশ্বাস

নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস বলেন, চটকদার মিথ্যা প্রলোভনে পবিত্র ভোটের খেয়ানত হলে পিছিয়ে যাবে উন্নয়ন, বঞ্চিত হবে ওয়ার্ডবাসী। তাই মুখরোচক প্রতিশ্র“তিতে না ভুলে সৎ যোগ্য ও পরীক্ষিত আপনাদের সন্তান আনিস বিশ্বাসের ‘ঘুড়ি’ প্রতীকে ভোট দিন। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ১৬নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখের সাথী হয়ে নগন্য খাদেম হিসেবে থাকবো ইনশাআল্লাহ্।
গতকাল বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ও বিকেলে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি। এসময়ে বয়োজেষ্ঠ্য মুরব্বীরা আনিস বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।