সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন | চ্যানেল খুলনা

খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর ৬২-তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গত ২জুন খাগড়াছড়ি সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অফিসটি উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও উপজাতীয় শরনার্থী বিয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং স্থানীয় পৌর মেয়ার নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, মিডিয়া কর্মী এবং প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র গৃহঋণ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা থেকে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা হতো। সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানটির গৃহঋণ সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য জেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। শহরটির নারিকেল বাগান কলেজ রোড এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।