সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন ও বক্স বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন ও বক্স বিতরন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও জলবায়ু পরিষদের উদ্যোগে যৌন হয়রানী প্রতিরোধে স্কুল পর্যায় অভিযোগের বক্স বিতরে করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল বক্স বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিশেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল সহ জলবায়ু পরিষদের সদস্যরা। অপর দিকে উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে মদিনাবাদ সরকারি মডেল বিদ্যালয়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সিএসআরএল প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রভাষক আনিসুজ্জামান, জলবায়ু পরিষদের সদস্য সাংবাদিক রিয়াছাদ আলী, বিশিষ্ঠ সমাজ সেবক রবিউল ইসলাম রবিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, এস এম গোলাম রসুল, ইউপি সদস্য সুলতানা মিলি, বিদ্যালয়ের শিক্ষক সুচিত্র মন্ডল, মেরিনা খাতুন প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলকে সার্বিক দায়িত্বে ও শিক্ষক মেরিনা খাতুনকে আয়বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জনগণ মনে করে, মেকানিজম করে আমাদের হারানো হয়েছে: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।