সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রার ৭টি ইউনিয়নে যুবদলে কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

কয়রার ৭টি ইউনিয়নে যুবদলে কমিটি ঘোষণা

কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট করে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম ও সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউপি সদস্য মোঃ কোহিনুর গাজী ও সদস্য সচিব এসএম কামরুজ্জামান টুটুল; উত্তর বেদকাশি ইউনিয়নের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু ও সদস্য সচিব মোঃ কামাল সরদার; কয়রা সদর ইউনিয়নের আহবায়ক আহাদুর রহমান লিটন ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক, মহারাজপুর ইউনিয়নের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু ও সদস্য সচিব তৈয়েবুর রহমান সুজা, মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক মোঃ মুকুল হোসেন ও সদস্য সচিব মোঃ আছাফুর রহমান মোল্যা, বাগালী ইউনিয়নের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান খোকন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং আমাদী ইউনিয়নের আহবায়ক মোঃ আবু তায়েব ও সদস্য সচিব রফিবুজ্জামান মিঠু। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন সফলের লক্ষ্যে আগামী একমাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডসমূহে কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।