সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জেলা বিএনপির কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জেলা বিএনপির কম্বল বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটার রাঙ্গেমারী শান্তিনগর শেখ ছমির উদ্দিন নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর শতিার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে জেলা বিএনপির পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। ২৪ জানুয়ারী ২০২১ইং রবিবার বিকাল সারে ৪ টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবু হোসেন বাবু, বিএনপি নেতা এস এম রুহুল মোমেন লিটন, তানভীরুল আজম রুম্মান, আছাবুর রহমান, হারুন অর রশিদ, মোঃ মফিজুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম বাবু, মোঃ ইসমাইল হোসেন খান, জনি, ফারুক, নুর ইসলাম, ইসমাইল হোসেন খান, আল আমিন, সওকাত, আঃ মালেক, মোঃ ইদ্রিস ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।