সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

কেসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়

খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২২ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় নগর ভবনে এ মতবিনিময় হয়।

নেতৃবৃন্দ মতবিনিময়ে বলেন, খুলনা সিটি কর্পোরেশনের যারা দুর্নীতিবাজ আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করার জলবদ্ধতা পরিষ্কার ২২ খাল এবং দখলমুক্ত করা, ঠিকাদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সঠিক পন্থায় যাতে ঠিকাদাররা কাজ পায় তার ব্যবস্থা করা এবং সিটি কর্পোরেশনের আওতায় যত ফুটপাত আছে সেগুলো দখলমুক্ত করে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা সহ সকল সিটি কর্পোরেশনের ওয়ার্ডের জনগণ যাতে নাগরিক অসুবিধা পায় তার ব্যবস্থা করা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকর মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ অর্থ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইবনে সরোয়ার, আমি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোঃ হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।