সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসির তত্বাবধায়নে নগরীর দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাবান বিতরণ | চ্যানেল খুলনা

কেসিসির তত্বাবধায়নে নগরীর দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাবান বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনাধীন প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারের পাশাাপাশি ইউএনডিপি এবংইউকেএইড এর আর্থিক সহযোগিতায় করোনা সংক্রামন কালিন নগরীর তালিকাভুক্ত দুস্থ জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ প্রদানসহ নানামুখি স্বাস্থ্য নিরাপত্তামুলক সামগ্রী বিতরণ কার্যক্রম চালু হয়েছে।
সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে, নগরীতে সিডিসির জরিপকৃত আঠার হাজার আটশত উনপঞ্চাশ জনকে দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি একহাজার পাচঁশত টাকা প্রদান করা হবে। চলতি সপ্তাহে যার যার মোবাইলে রকেট একাউন্টে এই সাহায্যের টাকা পৌছে যাবে বলে সিডিসি কর্মকর্তারা জানান। ইতোমধ্যেই ৩০টি ওয়ার্ডের তালিকাভুক্ত দারিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক পরিবারের মাঝে পাঁচটি করে এন্টিসেফটিক সাবান বিতরন শুরু হয়েছে। নগরীর ৩০ টি ওয়ার্ডের তালিকাভুক্ত জনগোষ্ঠির মাঝে মোট তিনলাখ ছিয়াশি হাজার সাবান বিতরণ চলছে।

উল্লেখ্য, কেসিসির এই প্রকল্পের অধীনে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন স্থানে ড্রামের পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেয়া হয়েছে যা স্থানীয় জনগোষ্ঠির মাঝে প্রংশসিত হয়েছে। এই সব অর্থ বিতরণসহ অন্যান্য কাজে কোন অনিয়ম হচ্ছে কিনা জানতে চাইলে সিডিসির কর্মকর্তারা জানান, সার্বিক বিষয়গুলি মেয়র মহোদযের নির্দেশে পরিচালিত হচ্ছে এবং স্ব- স্ব ওয়ার্ডের কাউন্সিলররা কার্যক্রমগুলি তত্বাবধায়ন করছেন সেজন্য কোন অনিয়ম হওয়ার সুযোগ নাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।