সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট ও কেসিএমসিএইচ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর | চ্যানেল খুলনা

কুয়েট ও কেসিএমসিএইচ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের (কেসিএমসিএইচ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে ২৬ জানুয়ারি বুধবার দুপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।