সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের অনলাইন নিবন্ধন শুরু | চ্যানেল খুলনা

কুয়েটের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের অনলাইন নিবন্ধন শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এনআইডি নম্বরধারী বিশ^বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপ-এ (যঃঃঢ়ং://ংঁৎড়শশযধ.মড়া.নফ) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। গতকাল বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত ২৫ মার্চ, ২০২১ইং তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনআইডি নম্বরধারী বিশ^বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা ইউজিসিতে প্রেরণ করা হয়।
শিক্ষার্থীদের টিকা প্রদানের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।
এছাড়া, যেসকল শিক্ষার্থীরা এখনও তাদের তথ্য বিশ^বিদ্যালয়ে প্রেরণ করেন নাই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট হল প্রোভোস্টের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।