সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক | চ্যানেল খুলনা

কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী তুর্য হৃদয় সানা (রোল নম্বর: ২৩০৯০৫৩) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তুর্য হৃদয় সানার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “তুর্যের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।