সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট ও গেট এইড লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েট ও গেট এইড লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

0-4064x3048-0-0-{}-0-12#

0-4064×3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবস্থিত হল সমূহে ভেন্ডিং মেশিন, ওয়াশিং স্টেশন, স্মার্ট লকার, স্মার্ট বিন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সুবিধা প্রদান করবে গেট এইড লিমিটেড।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর প্রজেক্ট হেড মুনিম রহমান ম্যারিন। অনুষ্ঠানে কুয়েট ও গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।