সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার প্রসারে মানসম্মত প্রজেক্ট প্রপোজাল তৈরির গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও গবেষকগণ আরও কার্যকরভাবে সাব-প্রজেক্ট প্রস্তাবনা তৈরি করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ স্নাতক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. মোঃ মোজাহার আলী। তিনি অংশগ্রহণকারীদের সাব-প্রজেক্ট প্রপোজাল তৈরির বিভিন্ন কারিগরি দিক ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভাগের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজক বৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।