সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার | চ্যানেল খুলনা

কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০২৪ উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নীতিমালার উন্মোচন ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম, কে শরিফুল আলম ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানী ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. রাজিয়া খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সেমিনারে শারিরীক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যায় পতিতদের সমস্যা ও তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাইকেট্রি ডাঃ সুলতান ই মঞ্জুর।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরা ইসলাম, সোনালী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্যানেল আইনজীবী, খুলনা নোটারী পাবলিকের এ্যাডঃ মাসুদুর রহমান, বাংলাদেশ লিগাল এইড ‘র সদস্য (সরকারী) ও বাংলাদেশ লিগ্যাল এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘ র সদস্য কামরুন নাহার হেনা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে প্রস্তাবিত কুয়েটের নিজস্ব নীতিমালা-২০২৪ গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।