সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অটোমেশন সেবা চালু | চ্যানেল খুলনা

কুয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অটোমেশন সেবা চালু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবীন শিক্ষার্থীদের জন্য হল, লাইব্রেরি ও অন্যান্য প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে এই সমন্বিত ডিজিটাল অটোমেশন ব্যবস্থা।

বুধবার (২৪ জুন) বিকেল ৪:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অটোমেশন ব্যবস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই আইডির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় ই-মেইল, একাডেমিক রেজিস্ট্রেশন, বিভিন্ন ফি ও পেমেন্ট কার্যক্রম, হল-সংক্রান্ত সেবা, লাইব্রেরি সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

এছাড়া নবীন শিক্ষার্থীরা ওয়েবসাইটভিত্তিক এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে কোনো ধরনের জটিলতা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে হলের সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণ এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাতিষ্ঠানিক সেবা ও তথ্য দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবেন। ফলে সেবাপ্রদান প্রক্রিয়ায় সময় ও কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই অটোমেশন ব্যবস্থা শিক্ষার্থীদের সেবা গ্রহণকে আরও সহজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে অধিকতর গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।