সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় শিক্ষকবৃন্দের সাথে এবং বিকাল ৪ টায় কর্মকর্তাবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, পূর্বের ন্যায় ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত গতিশীল করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক; ফলে প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা তাকে অবহিত করলে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।