সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিউবার হোটেলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২ | চ্যানেল খুলনা

কিউবার হোটেলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২

কিউবার রাজধানী হাভানার পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ৬০ জন।
শনিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়, শুক্রবার দেশটির ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেলটি কিউবা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীতে অবস্থিত।
বিবিসি প্রতিবেদনে জানায়, হোটেলটির বাহিরে থেমে থাকা একটি গ্যাস ট্যাংকার হঠাৎ জ্বলে ওঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে আগামী ৪ দিনের মাথায় এটি পুনরায় চালু করার কথা ছিল। এ বিস্ফোরণের ফলে আপাত হোটেলটি চালু করা যাচ্ছে না বলেই ধরা হচ্ছে। কারণ বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে।
এদিকে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে বিস্ফোরণের পরপরই নিরাপত্তার খাতিরে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে ফেলেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কিউবার প্রেসিডেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে।
এরআগে স্থানীয় সময় শুক্রবার (৬ মে) বিকেলে একাধিক টুইট বার্তায় প্রেসিডেন্সি জানিয়েছে যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে হোটেলের গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে জানানো হয়েছিল বিস্ফোরণের পর ১৩ জন নিখোঁজ রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।