সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালী মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য উর্ধ্বগতির নিয়ন্ত্রণে র‌্যালী | চ্যানেল খুলনা

কাউখালী মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য উর্ধ্বগতির নিয়ন্ত্রণে র‌্যালী

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজার ব্রীজে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ॥ সকল মুসলমান ও দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা করেন মোবাক্ষের হোসেন দরবেশ হুজুর। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার্থে সকল খাবার হোটেল দিনের বেলা বন্ধ রাখার আহবান জানান এবং ব্যবসায়ীদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।