সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে ৮৫ জন কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে নিজ থেকেই বেশি সচেতন হতে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধিগুলো সকলের মেনে চলতে হবে। করোনার কারণে সরকার ঘরে থাকা অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।