সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কর্পোরেট সুশাসনের অভাবই আর্থিক সংকট ও কেলেঙ্কারীর মূল কারণ : ড. মো. সেলিম উদ্দিন | চ্যানেল খুলনা

কর্পোরেট সুশাসনের অভাবই আর্থিক সংকট ও কেলেঙ্কারীর মূল কারণ : ড. মো. সেলিম উদ্দিন

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্স (বিবিআর) ‘কর্পোরেট সুশাসন: বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতে একাডেমিক গবেষণার তাৎপর্য’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। চবি’র একাউন্টিং বিভাগের অধ্যাপক ও বিবিআর-এর সভাপতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সেমিনারে সভাপতিত্ব করেন। ড. সেলিম তাঁর বক্তৃতায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ও টেকসই সাফল্যের ক্ষেত্রে কর্পোরেট সুশাসনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি কর্পোরেট সুশাসনের অভাবে দেশে-বিদেশে সংগঠিত উল্লেখযোগ্য আর্থিক সংকট ও কেলেঙ্কারীর দৃষ্টান্ত উপস্থাপনকালে এ কথা বলেন। ড. সেলিম তাঁর বক্তৃতায় একাডেমিক ক্ষেত্রে বাংলাদেশের কর্পোরেট সুশাসনের প্রকৃত অবস্থা সম্পর্কিত গবেষণায় ব্যবহৃত পদ্ধতির উপর আলোকপাত করেন। ভার্চুয়াল এ ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটি’র স্কুল অব একাউন্টিং’র অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিবিআর’র পরিচালক ও চবি’র ফাইনান্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস এম সোহরাবুদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ওয়েবিনারে চবি’র সর্ব অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, ড. মোহাম্মদ সালেহ জহুর এবং ড. মুহাম্মদ মুয়াজ্জাম হোসেন বিজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ এবং পিএইচডি ও এম.ফিল গবেষকগণসহ শিক্ষার্থীবৃন্দ সভায় সংযুক্ত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।