সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা সংক্রমন ঠেকাতে মাক্স এর বিকল্প নাই: সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

করোনা সংক্রমন ঠেকাতে মাক্স এর বিকল্প নাই: সালাম মূর্শেদী এমপি

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরেও সরকারের পাশাপাশি ব্যাক্তিগত পর্যায়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধ মেনে মাক্স পড়ে থাকতে হবে। তানাহলে সংক্রমন রোধ করা সম্ভব হবেনা।
আজ সোমবার সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট বাজার এলাকায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে মাক্স বিতরন অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, সদর ইউনিয়ন মহিলা লীগ এর সভাপতি পাখি বেগম,উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ সাহাবুদ্দিন, উপজেলা যুব-মহিলা লীগ এর নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও সদরের এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, সদস্য শেখ রিয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।