সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বার্তা | চ্যানেল খুলনা

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বার্তা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক বার্তা স্থানীয় পত্রিকায় প্রকাশ এবং জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয় কেবল টিভি অপারেটরদের মাধ্যমে কেবল টিভিতে সম্প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নিদের্শনা জারি করেছে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কোয়ারেন্টাইন ব্যবস্থার জন্য এক বা একাধিক সুবিধাজনক স্থান যেমন: স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানকে নির্ধারণ করতে হবে। বিদেশ থেকে আগত সকলকে আবশ্যিকভাবে নিকটস্থ সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিস্তারিত তথ্যসহ রিপোর্ট করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যের মধ্যে রয়েছে-বিগত ১৪ দিনে যে সকল দেশ ভ্রমণ করেছেন সে সকল দেশের নাম, বাংলাদেশে প্রত্যাবর্তনের তারিখ, ভ্রমনের সময়কাল, মোবাইল নম্বরসহ বর্তমান ঠিকানা ।
কোথাও সন্দেহভাজন রোগী পাওয়া গেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক,সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক,জেলা সিভিল সার্জন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাৎক্ষনিকভাবে ইন্সটিটিউট অফ ইপিডিমিওলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্স (আইইডিসিআর) কে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানাবেন।
করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা-উপজেলা কমিটির প্রতি জারি করা খুলনা জেলা প্রশাসনের এক নির্দেশনায় এসকল তথ্য জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।