সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন | চ্যানেল খুলনা

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান -এর নেতৃত্বে সকল সদস্যবৃন্দ প্রত্যুষে গল্লামারী শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিকাল ৫ টায় চেয়ারম্যান সংগঠনের নিজস্ব কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায় ও সংগঠনের সদস্যবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনার উপর আলোচনা করেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার,জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায়, অনুরুদ্ধ কুমার বাহাদুর,শেখ মনজুর হোসেন,মোঃ মনিরুজ্জামান মনির, সুরজিৎ ঢালী,মোঃ ফারুক হোসেন, শেখ ইসলামুল হক সহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।