সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক ব্ল্যাক বেঙ্গল ছাগলের মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক ব্ল্যাক বেঙ্গল ছাগলের মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

”জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর আওতাধীন ব্ল্যাক বেঙ্গল ছাগলের টেকসই বাজারজাতকরণের জন্য দিনব্যাপী মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালা রোববার (৩০ মে) নগরীর সোনাডাঙ্গাস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা জি আই জেড -এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহলস্থ ১৪ নং ওয়ার্ড এলাকায় ৭৯ টি পরিবারে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারী মাসে প্রকল্পটির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহল এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯ টি পরিবারকে ২ করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করা হয়েছিল। এ পর্যন্ত মোট ছাগল উৎপাদন হয়েছে ৪০৯টি। এর মধ্যে ৬২ টি ছাগল ৩ লাখ ৫০ হাজার ৫০০টাকায় বিক্রি করা হয়েছে।
এছাড়াও এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সদস্যরা নতুন ৩০টি পরিবারে ১টি করে ছাগলের বাচ্চা উপহার দিয়েছেন। ফলে উক্ত পরিবার সমূহের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর সিন্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সদস্যরা মনে করছেন তারা ছাগল বিক্রি করে উপযুক্ত দাম পাচ্ছেন না। তাই সদস্য এবং ব্যাপারী ও মাংশ ব্যবসায়ীদের উপস্থিতিতে এই মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন কেসিসি’র সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু ও খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারী সার্জন ডাঃ পেরু গোপাল বিশ্বাস। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প কর্মকতা সোহেলী সুলতানা।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।