সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম | চ্যানেল খুলনা

এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে এবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ২০২০-২০২১ অর্থবছরের এপিএ বিষয়ক বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম মান-সূচকে প্রতিষ্ঠানটি এ কৃতিত্ব অর্জন করে। সম্প্রতি এফআইডি থেকে এপিএ’র ফলাফল ঘোষণার পাশাপাশি কৃতিত্বপূর্ণ এ অর্জনের জন্য বিএইচবিএফসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়। এফআইডি’র অধীন একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭টি ব্যাংক, বীমা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাথে এপিএ ২০২০-২০২১ সম্পাদিত হয়েছিল। এফআইডি’র মূল্যায়নে বিএইচবিএফসি সর্বোচ্চ ৯২ দশমিক ৮ নম্বর পেয়ে এ গৌরব অর্জন করে। বিএইচবিএফসি’র ব্যবসায় নির্দেশক অধিকাংশ সূচকে এ বছর এ যাবৎকালের সেরা সাফল্যের পাশাপাশি এপিএ-তে প্রথম স্থান অর্জিত হলো।

সরকার ঘোষিত এপিএ ও শুদ্ধাচার বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম নিজে এর পরিপালন ও বাস্তবায়ন অগ্রগতি তদারক করেন। জনাব করিম এর নেতৃত্বে কর্পোরেশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় এপিএ-তে অতি উত্তম মান-সূচকে এ শ্রেষ্ঠত্ব অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নতির বার্তা বহন করে। উল্লেখ্য, এপিএ-তে বিএইচবিএফসি অতি উত্তম মান-সূচকে এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অধিকার করলো।

এপিএ-তে অনন্য এ অর্জনের জন্য বিএইচবিএফসি’র পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এফআইডি’র সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ, কর্পোরেশন পরিচালনা পর্ষদ এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এ অর্জনের কৃতিত্ব সকল কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের ফসল উল্লেখ করে তাঁরা আগামীতেও এ অর্জন ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।