সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একুশে পদক-২০২৩ বিজয়ী উপদেষ্টাদের সংবর্ধনা দিল কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা | চ্যানেল খুলনা

একুশে পদক-২০২৩ বিজয়ী উপদেষ্টাদের সংবর্ধনা দিল কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

একুশে পদক -২০২৩ বিজয়ী উপদেষ্টাদের সংবর্ধনা দিল কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে একুশে পদক-২০২৩ বিজয়ী সংগঠনের দুই উপদেষ্টা ড. মনোরঞ্জন ঘোষাল ও প্রয়াত অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামকে সংবর্ধনা প্রদান করে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল সংগীতে এবং বিশিষ্ট রাজনীতিবিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খুলনার প্রতিষ্ঠাতা উপদেষ্টা প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) রাজনীতিতে একুশে পদক- ২০২৩ লাভ করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্যা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ডেইলি অবজারভার এর উদ্যোক্তা পরিচালক, কিশোর বাংলার সম্পাদক, মোহাম্মদী গ্রæপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন,সংগঠনের উপদেষ্টা,সাবেক সচিব ও অফিসার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন,উপদেষ্টা মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ডা. এহসানুল কবির জগলুল, হারুন রশিদ আজাদ, লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সারাদেশের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের পক্ষ থেকে ড. মনোরঞ্জন ঘোষাল ও প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমামের পুত্র আব্দুল্লাহ আল মামুন জামির হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। গুণীজন সংবর্ধনা উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। সম্মাননা শেষে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।