সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
'উন্নয়নের সরণিতে পদ্মা সেতু' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১২ আগষ্ট | চ্যানেল খুলনা

‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১২ আগষ্ট

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার এক সাংগঠনিক সভা ০২ আগষ্ট মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সভা কক্ষে সংগঠনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভায় ১৯৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ আগষ্ট ২০২২ শুক্রবার সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিতব্য ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কেসিসি’র মাননীয় মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এছাড়া বিশেষ অতিথি থাকবেন খুলনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: মনিরুজ্জামান তালুকদার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।

উক্ত প্রকাশনা অনুষ্ঠান ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিবের খুলনা সফরের অন্যান্য কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা রোটাঃ এস. এম. শাহনওয়াজ আলী ও আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি রোটাঃ সরদার আবু তাহের ও শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ¦ ওয়াহিদুজ্জামান খান পল্টু ও পরিচালক মোঃ শাহ আলম তুহিন, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রোটাঃ খান ইমরান আহমেদ, বিমল মল্লিক, হাসানুর রহমান তানজির, মোঃ ইলিয়াস হোসেন লাবু, আাব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ একরামুল হোসেন লিপু, এইচ. এম. জহিরুল ইসলাম, মোঃ বদিউজ্জামান লাবলু, অসীম কুমার বিশ^াস, মোঃ মনির হোসেন, কাজী আব্দুল মান্নান, কাজী কামরুল ইসলাম, মোঃ লিটন হোসেন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।