সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উদ্যোক্তা সম্মাননা পেলেন সুমন আহমেদ | চ্যানেল খুলনা

উদ্যোক্তা সম্মাননা পেলেন সুমন আহমেদ

উদ্যোক্তা সম্মাননা পেলেন খুলনা টাইমস সম্পাদক সুমন আহমদ। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত অপরাজিতা যুব কল্যাণ সংস্থার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা সম্মাননা পুরস্কার ও আলোচনা সভায় দৈনিক খুলনা টাইমস সম্পাদক সহ আরও কতিপয় উদ্যোক্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র-১ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না। সম্মানিত অতিথি ছিলেন কেসিসি’র ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মতিয়ার রহমান, আস্থা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমান অন্তর, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির নেতা, বীর মুক্তিযোদ্ধা ড. এসএম আখতারুজ্জামান এবং জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোছা: ফাহিমা খাতুন। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ কুমার মন্ডল।
অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। এরপর সংক্ষপ্তি বক্তৃতা, কেক কাটা ও সদন প্রদান। শেষে সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন করে অপরাজিতা যুব কল্যাণ সংস্থা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।