সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা নেতা মিরাজের আম্মা নিখোঁজে উদ্বেগ প্রকাশ | চ্যানেল খুলনা

ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা নেতা মিরাজের আম্মা নিখোঁজে উদ্বেগ প্রকাশ

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন খুলনা জেলা ইসলামী যুব আন্দোলন এর মানবাধিকার সম্পাদক মোঃ মিরাজ আল সাদী এর আম্মা রহিমা বেগম (৫২) ৩৫ নং পুরাতন কুয়েট রোড, মহেশ্বর পাশা, উওর বনিকপাড়ার নিজ বাসভবন থেকে গত ২৭ আগষ্ট আনুমানিক রাত ১০.৪৫ মিনিটে বাসার নিচে চাপ কল থেকে পানি আনতে যেয়ে আর ফিরে আসেনি বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পরে তার সন্ধান না পেয়ে প্রথমত দৌলতপুর থানায় জিডি এবং পরবর্তীতে অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
আজ ৫ দিন হয়ে গেলোও রহিমা বেগম কে খুঁজে না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপে রহিমা বেগমকে দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, যুগ্ন সম্পাদক হাফেজ নাজিম ফকির, সাংগঠনিক সম্পাদক এস কে নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী মল্লিক লিটন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হুসাইন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, আইন সম্পাদক মুফতি ওমর ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহিব্বুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ রাকিব হাসান, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক শিকারী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ ওসমান করিম, উপ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, হাফেজ আবুল হাসান, মোঃ ওহিদুজ্জামান প্রমূখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।